গোডাউনের মধ্যেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু - The News Lion

গোডাউনের মধ্যেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু

 


দি নিউজ লায়ন;     গোডাউনের মধ্যেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক ব‍্যক্তির। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রনে আনে।  ঘটনাটি ঘটেছে বারাসতের নবপল্লি এলাকায়।সোমবার সকালেই ঐ গোডাউন থেকে মৃতদেহ উদ্ধার করে বারাসত থানার পুলিশ। পুলিশ সুত্রে জানা গেছে   মৃতের নাম তন্ময় মজুমদার(৫১)।দমকল এবং পুলিশের প্রাথমিক  অনুমান গোডাউনে দাহ্য পদার্থ মজুত থাকার ফলেই আগুন লাগার ঘটনা ঘটে থাকতে পারে।


তবে অন্য কোনও কারন রয়েছে কিনা,তাও খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গেছে তন্ময় মজুমদার বারাসতের কলোনী মোড়ে একটি ফলের দোকানে কাজ করতেন।বাড়ি নবপল্লীর মধ্য বালুরিয়া এলাকায়।নবপল্লীর একটি ফ্ল্যাটের নিচে গোডাউনে প্রতিদিন রাতে ঘুমতেন তিনি।মশার উপদ্রব থেকে বাঁচতে গোডাউনের মধ্যে জ্বালাতেন ডিমের ট্রে।


মাঝরাতে আচমকাই সেখান থেকে আগুন এবং ধোয়া বের বেরতে দেখা যায়।আগুনের তাপে ঘুম ভেঙে যায় ফ্ল্যাটের আবাসিকদের।শুরু হয় চিৎকার-চেঁচামেচি।এরপর ডাকাডাকি করা হলেও কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি প্রৌঢ়ের।শেষে খবর দেওয়া হয় দমকল এবং বারাসত থানায়। দমকলের একটি ইঞ্জিন এসে প্রায় আধ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে আগুন।পরে গোডাউনের শাটার ভেঙে ওই প্রৌঢ়ের দগ্ধ দেহ উদ্ধার করে দমকল এবং পুলিশ বাহিনী। দেহ পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.